মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাংবাদিকের বসতবাড়িসহ বিভিন্ন বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাট-অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিস্ফোরণ ঘটানো হয়েছে অর্ধশতাধিক ককটেল। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মস্তফাপুর ইউপি সদস্য হাবিব হাওলাদারের বসতবাড়িতে আতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ সামচু সরদার ওরফে কোপা সামচুর পক্ষের লোকজন। এসময় দুটি মোটরসাইকেল, দৈনিক দেশ রুপান্তরের সাংবাদিক মেহেদী হাসান সোহাগ এর বসতবাড়ি, সিসিটিভি ক্যামেরা ভাংচুরসহ অন্তত ১০ টি বসতবাড়ি ও দোকানপাটে ভাংচুর লুটপাট চালায় হামলাকারীরা। আগুনে পুড়িয়ে দিয়েছে একটি রান্নাঘর। কুপিয়ে পিটিয়ে আহত করেছে অন্তত ১০ জনকে। এসময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারগ্যাস ছেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মকবুল হাওলাদার ও জাকির হাওলাদারকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.