নিজস্ব প্রতিবেদক,

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজধানীর সবুজবাগ থানার ৭৩ নং ওয়ার্ডে শুরু হয়েছে আগাম নির্বাচনী আলোচনা। এ ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সবুজবাগ থানা ৭৩ নং ওয়ার্ডের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. সোহেল আহমেদ মাকসুদ।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি আধুনিক, বাসযোগ্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি ইতোমধ্যে ৭৩ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ শুরু করেছেন। সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া এবং তাদের সমস্যার কথা শোনার মাধ্যমে তিনি এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলছেন। তাঁর এই উদ্যোগে স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া দেখা গেছে।

নির্বাচনী প্রচারণায় সোহেল আহমেদ মাকসুদ ‘মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আদর্শ ওয়ার্ড’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আমি ৭৩ নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। জনগণ আমাকে নির্বাচিত করলে এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, যাতে মানুষ তাদের ন্যায্য অধিকার ও সেবা পায়।”

‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে তিনি এলাকাবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ও শিক্ষিত এই প্রার্থীর অংশগ্রহণ ৭৩ নং ওয়ার্ডের নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, যোগ্য ও জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.