নিজস্ব প্রতিবেদক পদ্মা টেলিভিশন
৭৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন সবুজবাগ থানার সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন কাউন্সিলর পদে লড়ছেন
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বইছে আগাম নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ ও জনবান্ধব নেতা জনাব মো. বিল্লাল হোসেন সবুজবাগ থানার সদস্যসচিব বিশিষ্ট সমাজসেবক ইতোমধ্যেই ৭৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি আধুনিক, বাসযোগ্য ও ইনসাফপূর্ণ সমাজ গড়ার প্রত্যয় নিয়ে তিনি ইতিমধ্যে ৭৪ নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা ও ঘরে ঘরে নিবিড় খোঁজ খবর নেয়া শুরু করেছেন। তাঁর এই আগাম তৎপরতা ও জনসম্পৃক্ততা সাধারণ জনগণের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে।
প্রসঙ্গত, মোঃ বিল্লাল হোসেন তার প্রচারণায় ‘মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আদর্শ ওয়ার্ড’ গড়ার স্বপ্ন তুলে ধরছেন। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, “আমি ৭৪ নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। বিজয়ী হলে এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তর করব, যেখানে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ও ন্যায়বিচার ফিরে পাবে।”
‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন নির্বাচনী অংশ গ্রহণ ৭৪ নং ওয়ার্ডের লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করেছে। শিক্ষিত ও স্বচ্ছ ভাবমূর্তির এই তরুণ প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, একজন যোগ্য ও পরোপকারী জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমেই এলাকার কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়ন সম্ভব।
