0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:2 scene:2 humanIn:15;

নিজস্ব প্রতিবেদক:
‎
‎রাজধানীর মালিবাগে যাত্রা শুরু করেছে নতুন খাবারের প্রতিষ্ঠান ‘কাচ্চি সরদার’। জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত।
‎মঙ্গলবার (৬ অক্টোবর) মালিবাগ এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি, স্থানীয় ব্যবসায়ী, ভোজনরসিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‎

‎উদ্বোধনকালে জে কে শান্ত ‘কাচ্চি সরদার’-এর সফলতা কামনা করেন এবং মানসম্মত খাবার ও ভালো সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎উদ্যোক্তারা জানান, খাবারের মান, স্বাদ ও গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘কাচ্চি সরদার’ পরিচালনা করা হবে। বিশেষ করে কাচ্চিপ্রেমীদের জন্য সুস্বাদু ও মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যেই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে।
‎

‎উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অতিথিরা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন এবং নতুন এই খাবারের আউটলেটের উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন।
‎

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.