তালতলী( বরগুনা) প্রতিনিধি:-

তালতলী উপজেলার ০৭ (সাত) টি ইউনিয়নের ৬৯(ঊনসত্তর) জন গ্রাম পুলিশ এর মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা মিজ তাছলিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, তালতলী; নেজারত ডেপুটি কালেক্টর, জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজন।

জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই বাইসাইকেল এর মাধ্যমে গ্রাম পুলিশদের টহল ও অন্যান্য কার্যক্রমে গতিশীলতা আসবে। এর ফলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইন-শৃঙ্খলা রক্ষা ও সরকারের উন্নয়ন কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।”

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন।
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.