কালকিনি(মাদারীপুর)  প্রতিনীদিঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রত্যাশাকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে মিছিল ও শোডাউন করেছে কালকিনি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে কালকিনি মাছবাজার থেকে মিছিলটি বের করা হয়। কালকিনি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনির নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী এতে অংশ নেন। এ সময় মিছিলকারীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। মিছিলটি কালকিনির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আয়োজকদের দাবি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের দিকনির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলের নেতৃত্ব দেওয়া কালকিনি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি বলেন, “শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে একটি পরিচিত রাজনৈতিক নেতৃত্বের নাম। আমরা তাঁর দেশে ফেরার প্রত্যাশা করি। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও আমরা আমাদের অবস্থান তুলে ধরতে চাই।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম আমাদের রাজনৈতিক অভিভাবক। তাঁর দিকনির্দেশনা ও পরামর্শ আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর নির্দেশনা অনুসরণ করে আমরা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে চাই।”

মিছিলকে ঘিরে কালকিনির স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন।
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.