গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ঃ সবুজ খান
বরিশালের গৌরনদীতে ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কসবা এলাকায় ইসলামিক মিশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৬৫৫৯) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় বরিশালগামী একটি মাইক্রোবাসের (রেজি: ঢাকা মেট্রো-ব-৬৫-০০৯২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক (নাম পরিচয় অজ্ঞাত) এবং মাইক্রোবাসের যাত্রী মো. ইলিয়াস হোসেন (৫৮) গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও গৌরনদী হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোবাসের চালক ও যাত্রী ইলিয়াস হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহত ইলিয়াস হোসেন ঢাকার এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় মাইক্রোবাসের আরও তিনজন যাত্রী আহত হয়েছেন। তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।
গৌরনদী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও মাইক্রোবাস দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.