মাদারীপুর প্রতিনীদি ঃ – রফিকুল ইসলাম মিন্টু
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, মাদারীপুর -রাজৈর এলাকায় কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের কোন স্থান হবে না। সম্মিলিতভাবে এদের প্রতিহত করা হবে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার বিকেলে মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় জেলা জামায়াতের আমীর মাওলানা মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির, জাগপার প্রেসিডিয়াম সদস্য মো. আসাদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুস সোবহান খান, জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুস ছোবহান খান, কালকিনি উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
