মাদারীপুর প্রতিনিধি ঃরফিকুল ইসলাম মিন্টু
মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি বেপরোয়া ট্রাক ধাক্কা দিলে ইসমাইল হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ইসমাইল ওই ট্রাকের চালক রাসেল হোসেনের ছেলে এবং তিনি বাবার সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন।
রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের বাড়ি নোয়াখালী জেলার চর জব্বার থানার সুবর্ণচর এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে লাকড়ি বোঝাই একটি ট্রাকের চাকা খুলে যাওয়ায় মহাসড়কের পাশে আলমদস্তার এলাকায় অবস্থান নেয়। রোববার ভোরে চালক রাসেল হোসেন ও তার ছেলে ইসমাইল ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। এমন সময় পেছন থেকে আসা অপর একটি বেপরোয়া গতির ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়।
এই ঘটনায় ঘাতক ট্রাকের চালক মো. সোহেল কবির (৩৭) এবং দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক রাসেল হোসেন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কে কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়
া
