ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক,

রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত সূচি অনুযায়ী ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এই জামাত অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ মার্চ) ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম জানান, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঈদের দিন বৃষ্টি হলে জামাতের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে।

তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। গরমের কথা বিবেচনায় রেখে ফ্যান ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়া কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ওযুখানা, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থাও রাখা হয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে যাতে তারা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন।

ডিএসসিসির প্রশাসক আরও জানান, এবার প্রধানমন্ত্রীও জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এ কারণে নিরাপত্তা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রাজধানীর বাসিন্দাদের নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে এসে প্রধান জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুসল্লিদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে এবং কোনো নিষিদ্ধ বা ঝুঁকিপূর্ণ সামগ্রী সঙ্গে না আনার জন্য অনুরোধ করা হচ্ছে।

We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.