স্টাফ রিপোর্টার:
রাজধানীর মুগদা এলাকার ৬ নং ওয়ার্ডে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। এলাকাবাসীর একাংশ জানিয়েছেন, তারা সমাজসেবক কফিল উদ্দিন কফিলকে কমিশনার পদে দেখতে চান। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এলাকাবাসী বলেন, কফিল উদ্দিন কফিল একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তি। তিনি সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণেই তিনি বর্তমানে মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
স্থানীয়দের মতে, কফিল উদ্দিন কফিল কমিশনার নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তা-ঘাট উন্নয়ন, বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ বিষয়ে কফিল উদ্দিন কফিল বলেন, “আমি সবসময় মানুষের সেবা করতে চাই। কমিশনার পদে আসার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং ওয়ার্ডকে একটি সুন্দর ও নিরাপদ এলাকায় পরিণত করা। জনগণ পাশে থাকলে আমি তাদের খেদমতে নিজেকে নিয়োজিত রাখবো।”
তিনি আরও জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে তার।
এদিকে, স্থানীয় জনগণের মাঝে কফিল উদ্দিন কফিলকে নিয়ে ইতিবাচক আলোচনা দেখা গেছে। অনেকেই মনে করছেন, জনসেবামূলক মনোভাব ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি ওয়ার্ডবাসীর প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন।
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.