বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এতে অংশগ্রহণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (যান্ত্রিক ও ল্যান্ডফিল শাখা)।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে পতিত স্বৈরাচার ও তার দোসররা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং যেকোনো ষড়যন্ত্র রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে।
উক্ত বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যান্ত্রিক ও ল্যান্ডফিল শাখার সভাপতি মো: মাসুম আহমেদ সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল উপস্থিত হন
সমাবেশে বক্তব্যে মো: মাসুম আহমেদ বলেন, “গণতন্ত্রপ্রেমী শ্রমিক ও সাধারণ জনগণ আজ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাধারণ কর্মচারীরা রাজপথে থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল বলেন, “দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য অপশক্তিগুলো এখনও সক্রিয়। যেকোনো বিশৃঙ্খলা ও অপতৎপরতা প্রতিহত করতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিটি কর্মী প্রস্তুত রয়েছে।
সমাবেশে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থালে এসে শেষ হয়।
