মাদারীপুর প্রতিনিধি ঃ রফিকুল ইসলাম মিন্টু
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন বলেছেন, জুলাইকে পুঁজি করে যারা রাজনীতি করছেন, তারা যদি এই জুলাইয়ের অপব্যবহার করেন, তাহলে কাউকেই ছাড় দেয়া হবে না। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে মাদারীপুরের কালকিনিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনিসুর রহমান খোকন বলেন, যারা দেশকে ভালবেসে দেশের জন্য জীবন দিয়েছেন তাদের সারাজীবন সম্মান জানাতে চায় সরকার। সেই পরিবারের পাশে থাকতে চায়। আবু সাঈদদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, জুলাইকে কখনই বিতর্কিত করা যাবে না। যারা জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করবে, তাদের ছাড় দেয়া হবে না।
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আরো বলেন, যারা জীবনকে উৎসর্গ করে ফ্যাসিস্টমুক্ত করেছেন। তাদের অবদান কোনভাবেই অগ্রাহ্য করা যাবে না। তাদের রক্তের মূল্য সারাজীবনই শোধ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানও তাদের অভিভাবক হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উর আরেফিন। এ সময় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল বেপারী, সাধারণ সম্পাদক এসএম মাহবুব হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। সভায় জুলাই বিপ্লবে আনিসুর রহমান খোকনের অবদানের উপর একটি প্রামাণ্য স্ব-চিত্র প্রতিবেদন পপ্রদর্শিত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন।
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.