মাদারীপুর প্রতিনিধি: রফিকুল ইসলাম মিন্টু
মাদারীপুরে কাজ না করে পুরো প্রকল্পের টাকা আত্মসাতের ঘটনায় গণমাধ্যমে খবর প্রারের পর ঘটনাস্থল পরিদর্শণ করেছেন স্থানীয় সংসদ সদস্য। রোববার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার খাগদী এলাকার আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালকের কার্যালয়ে যান মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় তিনি প্রতিষ্ঠানের নানা অনিয়ম নিয়ে কথা বলেন। যাছাই-বাছাই করেন প্রয়োজনীয় নথিপত্র। শিগগিরই ২০২৪-২৫ অর্থ বছরে সরকারের দেয়া ৬ লাখ টাকা বরাদ্দে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভেতর গবেষণা শেড নির্মানের করতে নির্দেশন প্রদান করেন তিনি।
এর আগে শনিবার আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভেতর গবেষণা শেড নির্মাণ নিয়ে খবর প্রচার হয় গণমাধ্যমে। সেখানে বলা হয়, দুই বছর আগে কাজের মেয়াদ শেষ হলেও এখনো নির্মাণ হয়নি গবেষণা শেড। কোন প্রকার কাজ না করেই প্রকল্পের পুরো টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালক ডা. সেলিম আহম্মেদ, হিসাব সংরক্ষণ কর্মকর্তা নাহিদা আক্তারসহ ৫ জনের বিরুদ্ধে। যা নিয়ে পুরো জেলাজুড়ে শুরু হয় সমলোচনা।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া জানান, ভূমি অধিগ্রহন জটিলতায় গবেষণা শেড নির্মাণ করা সম্ভব হয়নি বলে কর্মকর্তাদের দাবি। তাদেরকে বলা হয়েছে জটিলতা কাটিয়ে দ্রুত এই শেড নির্মাণ করতে। তা না হলে আইন অনুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ করা হবে

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন।
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.