বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এতে অংশগ্রহণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (যান্ত্রিক ও ল্যান্ডফিল শাখা)।
​সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে পতিত স্বৈরাচার ও তার দোসররা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং যেকোনো ষড়যন্ত্র রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে।

​উক্ত বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যান্ত্রিক ও ল্যান্ডফিল শাখার সভাপতি মো: মাসুম আহমেদ সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল উপস্থিত হন
​সমাবেশে বক্তব্যে মো: মাসুম আহমেদ বলেন, “গণতন্ত্রপ্রেমী শ্রমিক ও সাধারণ জনগণ আজ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা সফল হতে দেওয়া হবে না।

জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাধারণ কর্মচারীরা রাজপথে থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল বলেন, “দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য অপশক্তিগুলো এখনও সক্রিয়। যেকোনো বিশৃঙ্খলা ও অপতৎপরতা প্রতিহত করতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিটি কর্মী প্রস্তুত রয়েছে।

​সমাবেশে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থালে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন।
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.