নিজস্ব প্রতিবেদক: পদ্মা টেলিভিশন
বাংলাদেশ সুটিং ফেডারেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফরিদ আলম। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক কাজী মনিরুজ্জামান মানিক এবং সাধারণ সম্পাদক সৈয়দ বাশার জোয়ার্দার এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, মোহাম্মদ ফরিদ আলমের দক্ষতা, সততা ও সাংগঠনিক অভিজ্ঞতা বাংলাদেশ ভিটি ফেডারেশনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।
সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে, মোহাম্মদ ফরিদ আলমকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও তাঁর সফলতা কামনা করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন।
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.