নিজস্ব প্রতিবেদক:-

রাজধানীর খিলগাঁও থানা এলাকাকে মাদক, সন্ত্রাস ও জুয়া মুক্ত করার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বিল্লাল হোসেনের সার্বিক উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডে “মাদক, সন্ত্রাস ও জুয়া নির্মূল প্রতিরোধ কমিটি” গঠন করা হয়েছে।
​কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা মো. বিল্লাল হোসেন বলেন, “যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সমাজ থেকে এসব সামাজিক ব্যাধি দূর করতে দল-মত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে।”
​স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সামাজিক নেতৃত্বদের সমন্বয়ে গঠিত এই কমিটি এলাকায় যেকোনো ধরনের অপকর্ম রোধে সক্রিয় ভূমিকা পালন করবে। সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা এবং পাড়া-মহল্লায় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাই হবে এই কমিটির মূল লক্ষ্য।
​অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ মো. বিল্লাল হোসেনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং ৭৪ নম্বর ওয়ার্ডকে একটি নিরাপদ ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন।
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.